অ্যাডিলেড টেস্টে হারের শঙ্কায় সফরকারী ভারত
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৮:৩৬ পিএম

অ্যাডিলেড টেস্টে হারের শঙ্কায় পড়েছে সফরকারী ভারত। নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৯ রানে পিছিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে সফরকারীরা। অজি বোলারদের তোপে ৫ উইকেটে টিম ইন্ডিয়ার সংগ্রহ ১২৮ রান। ঋষব পান্ত ২৮ ও নিতিশ কুমার রেড্ডি ১৫ রান নিয়ে দিন শেষ করেন।

এর আগে ১৫৭ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করেন রহিত শর্মারা। অজি বোলারদের সামলে খেলার শুরুতেই মাত্র ১২ রানে উইকেট হারায় ব্যাটিং তাণ্ডবের দল ভারত। কামিন্সের বলে ক্যাচ তুলে সাজঘরে হাঁটেন কে এল রাহুল। জসওয়াল ও বিরাট কোহলিকে ২৪ ও ১১ রানেই ফিরিয়ে দেন বোল্যান্ড। স্টার্কের বলে বোল্ড হয়ে আশা জাগানো শুভমান গিলও ফেরেন ব্যক্তিগত ২৮ রানে। অধিনায়ক রহিত ৬ রানে কামিন্সের বলে ফিরে যান।

ব্যাটে-বলে পারফরম্যান্স করে অ্যাডিলেড টেস্টের প্রথম দিনটা রাঙিয়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। তবে শনিবার (৭ ডিসেম্বর) দিনের শুরুটা ভালো হয়নি অজিদের। আগের দিনে ৩৮ রানে অপরাজিত ম্যাকাসুইনি ১ রান যোগ করতেই সাজঘরে ফেরেন। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি স্টিভেন স্মিথ। ১১ বলে ২ রান করে ক্যাচ তুলে দেন তিনি।

আগের দিনের ২০ রানে অপরাজিত থাকা লাবুশেনে ফেরেন ১২৬ বলে ৬৪ রান নিয়ে। একপ্রান্ত আগলে রাখা ট্রাভিস হেডকে ফেরান সিরাজ। তার আগেই ১৪০ রানের ইনিংস খেলেন হেড। এতে সবকটি উইকেট হারিয়ে ৩৩৭ রানের পুঁজি পায় অস্ট্রেলিয়া।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft