মতলব উত্তরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৭:২৪ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জমিনে পানি নিষ্কাশনের ড্রেন থেকে অজ্ঞাত (৩৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক। 

গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে মতলব উত্তর উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের দক্ষিণ মুক্তিরকান্দি গ্রামের জমিতে পানি নিষ্কাশনের ড্রেন থেকে এ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় গঠনাস্থল পরিদর্শন করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার কোনো এক সময় ওই নারীকে আগুনে পুড়িয়ে হত্যা করে তার লাশ পানি নিষ্কাশনের ড্রেনে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সন্ধ্যায় স্থানীয়রা ড্রেনে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

এসআই মো. আবুল কালাম জানান, ধারণা করা হচ্ছে যে ওই নারীকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। নিহতের মুখমণ্ডলে ও শরীরের আগুনে পোড়ার দাগ রয়েছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft