প্রকাশ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৫:৪৩ পিএম

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ৯ নং দেওটি ইউনিয়নের নবগ্রামে ৯ নং দেওটি ইউনিয়নের সাবেক ছাত্রদলের সভাপতি ও যুক্তরাষ্ট্রের তৌহিদ স্মৃতি সংসদের সভাপতি জনাব আহসান উল্লা মামুনের বাংলাদেশে আগমন উপলক্ষে ৩ নং ওয়ার্ড বিএনপি যুবদল ও ছাত্রদলের পক্ষ থেকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মাঠে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ৯ নং দেওটি ইউনিয়নের সভাপতি ইসমাইল হোসেন বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং বিএনপি'র চেয়ারপারসনের উপদেষ্টা জনাব এ. এম মাহবুব উদ্দীন খোকন।
বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা বিএনপি'র সভাপতি আনোয়ারুল হক কামাল। বিশেষ অতিথি হিসেবে আরো আমন্ত্রিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন দিদার, সোনাইমুড়ি পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব সোনাইমুড়ি উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক মাসুদুর রহমান ৯ নং দেওটি ইউনিয়নের ছাত্রদলের সভাপতি রাশেদ আলমসহ অন্যান্য নেতা কর্মী।
অনুষ্ঠানের অতিথিদেরকে প্রথমে ফুল দিয়ে বরণ করেন ইউনিয়নের ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত আহসান উল্লাহ মামুন সহ সকল নেতাকর্মী বক্তব্য রাখেন।
সবার শেষে প্রধান অতিথি জনাব এ এম মাহবুব উদ্দিন খোকন বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি কর্মীদের প্রতি কিছু দিক নির্দেশনা দিয়ে যান।
তিনি আরো বলেন, দুঃশাসিত আওয়ামী লীগ সরকার যেভাবে বিএনপি'র নেতাকর্মীদের মামলা হামলা দিয়ে হয়রানি করেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আহসান উল্লাহ মামুনের মত সকল ত্যাগী নেতাদেরকে এভাবে সংবর্ধনা দেওয়া হবে। বিএনপি'র সকল অঙ্গসংগঠনকে একসাথে কাজ করার নির্দেশ দিয়েছিলেন। অনুষ্ঠানের শেষ মুহূর্তে সবার জন্য রাতের খাবারের আয়োজন করা হয়।