তালতলীতে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৫:২৭ পিএম আপডেট: ০৭.১২.২০২৪ ৫:২৯ পিএম

নিজ জমির ধানক্ষেতে এক যুবকের লাশ উদ্ধার করেছে বরগুনার তালতলীতে থানা পুলিশ। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। মরদেহের সুরতহাল চলছে। 

জানা গেছে, তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া গ্রামের ধানক্ষেতের মধ্যে যুবকের লাশ দেখতে পায় নিহত যুবকের ছোটভাই মো.ইসা শিকদার এরপর  চেয়ারম্যানকে খবর দিলে তিনি পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্হল থেকে লাশ উদ্ধার করে। 

নিহত যুবকের নাম আবদুর রহমান (২৪)। সে লাউপাড়া গ্রামের মোঃ আউয়াল শিকদারের ছেলে। তালতলীর লাউপাড়ায় বর্তমানে বসবাস করলেও তাদের পুরাতন বাড়ি বরগুনা সদর ইউনিয়নের বুড়িরচর ইউনিয়নের বড় লবনগোলায়।

নিহত আবদুর রহমানের চাচা আলমগীর শিকদার জানান, বরগুনার আইডিয়াল কলেজ থেকে এইচএসসি পাস করে। করোনার পর থেকে লেখাপড়ায় না জড়িয়ে সে অলস সময় দিন কাটাচ্ছিল। আজ ৭ ডিসেম্বর সকাল সাড়ে সাতটার দিকে সকালের খাবার খেয়ে ঘর থেকে বের হয়। এরপরে তার মৃত্যু খবর শুনতে পাই এবং মরদেহ ধানক্ষেতে পাওয়া যায়। এসময় তার হাত পায়ের নখ কালো, চোখ ও কানের নীচ কালো দাগ দেখা গেছে। 

এবিষয়ে তালতলী থানায় ইন্সপেক্টর তদন্ত জানান, আজ শনিবার বেলা আড়াইটার সময় ধানক্ষেতে যুবকের মরদেহ পড়ে আছে সংবাদ পেয়ে ঘটনাস্হলে আসি। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। কি কারণে নিহত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft