ইরানে ৫.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৬:১৪ পিএম আপডেট: ০৬.১২.২০২৪ ৬:১৬ পিএম

ইরানের পশ্চিমাঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এ ভূমিকম্প অনুভূত হয়। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসাইন্স (জিএফজেড) এ তথ্য জানিয়েছে। 

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের খুজেস্তান প্রদেশে আঘাত হানা ভূমিকম্পে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তবে জ্বালানি তেলের অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি। 

তেল সমৃদ্ধ প্রদেশটিতে উদ্ধারকর্মীদের জড়ো করা হয়েছে। ভূমিকম্পের আঘাতের পর কয়েকবার আফটার শক অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে। 

ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ২০ মিনিটের দিকে দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৩.২ এবং এর কিছুক্ষণ পরই তৃতীয় ভূমিকম্প আঘাত হানে। যার মাত্রা ছিল ৩.৫ রিখটার স্কেল। 

প্রতিবেদনে আরও বলা হয়, ওই এলাকায় মোট ১১ বার কম্পন অনুভূত হয়। সকাল ৭টা ৩২ থেকে ৯টা ৮ মিনিটের মধ্যে এসব কম্পন হয়। তবে সবচেয়ে বড় কম্পনের মাত্রা ছিল ৫.৬ এবং ছোট কম্পনের মাত্রা ছিল ২.৫। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft