চাঁপাইনবাবগঞ্জে ধানখেত থেকে আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৫:১৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ধানখেতের ড্রেন থেকে কামরুল ইসলাম নামে এক আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার হাঁকরইল এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত কামরুল ইসলাম নাচোল ইউনিয়নের সূর্যপুরের মৃত হোসেন আলীর ছেলে। তিনি নাচোল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ধানক্ষেতের পাশে একটি ড্রেনে কামরুল ইসলামের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। 

ওসি মনিরুল ইসলাম বলেন, কামরুল ইসলামের কপালে গভীর ক্ষত রয়েছে। তবে সেই ক্ষত পড়ে যাওয়ার কারণে হয়েছে নাকি কারো আঘাতে হয়েছে তা এখনও নিশ্চিত নয় পুলিশ। তার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে তিনি নিয়মিত মাদক গ্রহণ করতেন বলে জানিয়েছেন ওসি। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান, ওসি মনিরুল ইসলাম।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft