রেকর্ড মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ২:৫৩ পিএম

সৌদি আরবে চলছে মৃত্যুদণ্ড দেওয়ার হিড়িক। চলতি বছরে দেশটি তিন শতাধিক লোকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সর্বশেষ গত মঙ্গলবার চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ নিয়ে দেশটিতে এক বছরে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, মাদক চোরাচালানের মামলায় তিনজনকে ও হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ নিয়ে চলতি বছর সৌদিতে ৩০৩ জনকে মৃত্যুদণ্ড দিল দেশটির সরকার।

সৌদি বার্তা সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, গত সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশটিতে ২০০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর দুই মাসে এ সংখ্যা ৩০০ ছাড়াল। 

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ২০২৩ সালের তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকরের দিক থেকে বিশ্বে সৌদি আরবের অবস্থান তৃতীয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft