বশেমুরবিপ্রবিতে ছাত্রলীগের দুই কর্মী আটক
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৭:৫৮ পিএম

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অরাজকতা ও অস্থীতিশীল পরিস্থিতি করার চেষ্টায় লোকবল নিয়ে বালুর মাঠে জড়ো হতে গেলে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই কর্মী রিয়াদ ও রোজকে শিক্ষার্থীরা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে গতকাল মঙ্গলবার সন্ধ্যায়। 

এসময় নিষিদ্ধ ঘোষিত  ছাত্রলীগ নেতা চন্দ্রনাথ মজুমদার পালিয়ে যেতে সক্ষম হয়। তবে তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ। 

আটক দুইজনের মোবাইল ফোনে ছাত্রলীগের গ্রুপ কর্তৃক ক্যাম্পাসে অরাজকতা করাসহ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি সম্পর্কে একাধিক মেসেজ পাওয়া যায়। পুলিশ ওই মোবাইল জব্দ করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft