মুকসুদপুরে সংঘর্ষে আহত অর্ধ শতাধিক
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৬:৫৯ পিএম

জেলার মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বনগ্রাম বাজারের সরকারি জায়গা দখল করা নিয়ে মহারাজপুর ও মোচনা ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে সৃষ্ট সংঘর্ষে অর্ধ শতাধিক নারী ও পুরুষ আহত হয়েছে। 

গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে শুরু হয় দেশীয় অস্ত্রশসস্ত্র নিয়ে সংঘর্ষ। একটানা চলে ৫ ঘন্টা।  

আহতদেরকে মুকসুদপুর হাসপাতালে, মাদারীপুরের রাজৈর হাসপাতালে এবং ফরিদপুর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। 

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, বনগ্রাম বাজারে প্রতিবেশী আইকদিয়া গ্রামের আসাদ সিকদার লোকজন নিয়ে সরকারি জায়গায় জোর করে  দোকানঘর তুলতে গেলে বাধা দেন বনগ্রাম বাজারের বাসিন্দা মজিবুর রহমান ও তার লোকজন। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে শুরু হয় দুই ইউনিয়নবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ।  

এসময় বেশ কয়েকটি দোকানঘর ভাংচুর করা হয়। পরে খবর পেয়ে সেনাবাহীনি, পুলিশ ও  র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft