প্রকাশ: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৬:১১ পিএম

জেলার কোটালিপাড়া উপজেলার ভাঙ্গারহাটে পুলিশের উপর হামলায় ৫৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪০০ জনকে আসামী করে পুলিশ মামলা দায়ের করেছে। কোটালিপাড়া থানার এসআই মো: আলআমিন বাদী হয়ে মামলা দায়ের করেন।
গত ২৬ নভেম্বর বিকালে ভাঙ্গারহাট বাজারে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারী পুন্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ ব্রম্মচারীর মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল চলাকালে কোটালিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ও ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়ির এসআই মোবারকের উপর হামলা চালিয়ে আহত করায় ওই মামলা দায়ের করা হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।
উল্লেখ্য, ঘটনার দিন হামলায় জড়িত অসীম হালদার (৩০),দীলিপ অধিকারী(৩৮) ও তুষার বাড়ৈ (৩৭) নামে তিনজনকে পুলিশ গ্রেপ্তার করলেও হিন্দু সম্প্রদায়ের মানুষদের চাপে সেই রাতেই ছেড়ে দিতে বাধ্য হয়।