প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৮:১৬ পিএম

গোপালগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল রোববার।
গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে দুপুর ২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ স্বচ্ছতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল মুন্সীর সঞ্চালনায় ওই মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার মো: মিজানুর রহমান, জেলা সিভিল সার্জন ডা: মাসুদ রানা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো: হারুন-অর-রশীদ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি বেলাল হোসেন, মো: জসীমউদ্দিন, আল মাহমুদ, শোয়েব বিল্লাহ্ প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।