পরিবারের জন্য অভিনয়কে বিদায় জানাচ্ছেন ‘টুয়েলভথ ফেইল’ অভিনেতা
অনলাইন ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৪:০২ পিএম

বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি। ক্যারিয়ারের সেরা সময়ে রয়েছেন তিনি। উপহার দিচ্ছেন একের পর এক দর্শকপ্রিয় সিনেমা। কিন্তু এর মাঝেই ঘোষণা দিলেন অভিনয় থেকে অবসরের, যা চমকে দিয়েছে সবাইকে। খবর: এনডিটিভি

আজ সোমবার (২ ডিসেম্বর) সকালে বিক্রান্ত তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বার্তার মাধ্যমে এ ঘোষণা দেন। অবসর গ্রহণের সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘বিগত কিছু বছর দুর্দান্ত সময় কেটেছে। আপনাদের এত এত সমর্থনের জন্য আমি আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। কিন্তু আমি জীবনে এগোতে গিয়ে বুঝেছি এবার নতুন করে শুরু করার পালা এসেছে এবং বাড়ি ফেরারও। স্বামী হিসেবে, বাবা হিসেবে, ছেলে হিসেবে এবং অবশ্যই একজন অভিনেতা হিসেবে। তাই আগামী ২০২৫ সালে আমাদের একে অন্যের সঙ্গে শেষবার দেখা হবে। শেষ দুটি সিনেমা এবং বহু বছরের স্মৃতি নিয়ে আপনাদের থেকে বিদায় নেব। আবারও ধন্যবাদ, সবকিছুর জন্য। চিরকাল কৃতজ্ঞ।’


বিক্রান্তে সবশেষ অভিনয় করতে দেখা গেছে ‘দ্যা সবরমতী’ সিনেমায়। বক্স অফিসে এটি ভালোই ব্যবসা করছে। এ ছাড়া তার অভিনীত ‘টুয়েলভথ ফেইল’ সিনেমাটি অনন্য উচ্চতায় নিয়ে যায় এই অভিনেতাকে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft