ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ১১:৩৯ এএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।

গতকাল রবিবার (১ ডিসেম্বর) বিকেল প্রায় ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মুকুন্দপুর বিওপির টহলদল উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর এবং বিষ্ণুপুর ইউনিয়নের সেজামোড়া এলাকায় অভিযান চালায়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া মালামাল থেকে ৬,৬১৫ পিস অবৈধ ভারতীয় ইয়াবা এবং ৪ কেজি গাঁজা জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট বাজারমূল্য প্রায় ১৯,৯৮,৫০০ টাকা।

বিজিবি জানিয়েছে, ভারত থেকে কোনো ধরণের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে তারা কঠোর অবস্থানে রয়েছে এবং তাদের অভিযান অব্যাহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft