নাটোরে ফুটবল খেলতে এসে মাঠে ফুটবলারের মৃত্যু
নাটোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ডিসেম্বর, ২০২৪, ১:৪১ পিএম

নাটোরে রাত্রীকালী ফুটবল খেলতে এসে রাব্বি হোসেন(২১) নামে এক ফুটবলাড়ের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চৌগাছা উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। 

মৃত রাব্বি হোসেন (২১) নাটোর সদর উপজেলার চৌগাছি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন।

স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নে চৌগাছি উচ্চ বিদ্যালয় মাঠে চারদিন ব্যাপী রাত্রীকালীন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে কর্তৃপক্ষ। শেষদিনে শনিবার রাতে চৌগাছে দলের পক্ষে খেলতে নামে সে। খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পরে রাব্বি বুকে ব্যথার অনুভব করলে অসুস্থ্য হয়ে পড়লে তাকে উদ্ধার স্থানীয় আমজাদ হোসেন খান চৌধুরি মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে চিকিৎসক দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করেন। নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন।

নাটোর সদর থানার কর্মকর্তা ওসি মো. মাহবুর রহমান নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft