ঘোড়াঘাটে ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৫:৫২ পিএম

ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসী সংগঠন কর্তৃক চট্টগ্রামে এ্যাড. সাইফুল ইসলাম আলিফ কে কুপিয়ে শহীদ করা, মসজিদ ভাংচুর, কুরআন পোড়ানোসহ রাষ্ট্রদ্রোহী কর্মকান্ডের প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবীতে দিনাজপুরের ঘোড়াঘাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৩০ নভেম্বর) বিকেল ৫ টায় ঘোড়াঘাট উপজেলা ওলামা ঐক্য পরিষদের আয়োজনে রানীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে উপজেলা ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা কামরুজ্জামান সাহেবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুফতি মোহিবুল্লাহ, মাওলানা সুলতান আহম্মেদ, মাওলানা আরশাদ হোসাইন, মাওলানা আব্দুল মোমিন, মাওলানা মোহাম্মদ আমিনুল্লাহসহ আরও অনেকে। 

এ সময় বক্তারা, এ্যাড. সাইফুল ইসলাম আলিফ কে হত্যার কঠোর বিচার ও ইসকনকে সন্ত্রাসী সংগঠন দাবী করে নিষিদ্ধের দাবী জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft