ঈশ্বরগঞ্জে চুরি যাওয়া টিসিবির ডাল উদ্ধার
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৪:৩৫ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরিষা ইউনিয়ন পরিষদের একটি কক্ষের দরজা ভেঙে টিসিবির চুরি যাওয়া ৩১টি বস্তা ডালের মধ্যে ২৯ বস্তা ডাল উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান।

শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদের পাশে গিয়াস উদ্দিনের সরিষা আবাদি ক্ষেত থেকে ওই ডালের বস্তাগুলো উদ্ধার করা হয়। শুক্রবার সকালে গ্রামপুলিশের খবরের ভিত্তিতে আঠারবাড়ী ফাঁড়ি থানার পুলিশ এসব মালামাল উদ্ধার করে থানায় নিয়ে আসে।

উল্লেখ্য, উপজেলার সরিষা ইউনিয়নের ৭শ ৮৫ জন উপকারভোগীর জন্য টিসিবির ৫০ কেজি ওজনের ৩১ বস্তা ডাল গত বুধবার রাতে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে রাখা হয়। ওই রাতেই সেখান থেকে ডালের বস্তাগুলো একদল চোর চুরি করে নিয়ে যায়। ঘটনার সাথে জড়িত সন্দেহ বৃহস্পতিবার টিসিবি ডিলার মো. সোহাগ কয়েক জনের নাম উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসার ও ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর আইনশৃঙ্খলা বাহিনী চুরি যাওয়া ডাল উদ্ধার অভিযান চালায়। পরে গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) সকালে তা উদ্ধার করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, উদ্ধারকৃত মালামাল থানা হেফাজতে রয়েছে। এবিষয়ে আইগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট ডিলারের কাছে ডালের বস্তাগুলো হস্তান্তর করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft