ভিনি, রদ্রির সঙ্গে ফিফা বর্ষসেরার তালিকায় মেসিও
প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১:৫৫ পিএম

বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট’-২০২৪–এর জন্য ১১ খেলোয়াড়ের নাম মনোনীত করেছে ফিফা। তাদের মধ্যে ভিনিসিয়ুস, রদ্রি, এমবাপ্পেদের সঙ্গে জায়গা পেয়েছেন লিওনেল মেসিও। এ নিয়ে ৯ বারই মনোনয়ন পেলেন আর্জেন্টাইন তারকা। 

সর্বশেষ দুই বছর সহ তিনবার এই পুরস্কার জিতেছেন মেসি। তবে চলতি বছরের ব্যালন ডি’অর পুরস্কারে ৩০ জনের মনোনয়ন তালিকাতেও ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

এবারের ফিফা দ্য বেস্টে বর্ষসেরা ১১ খেলোয়াড় হচ্ছেন জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, দানি কারভাহাল, আর্লিং হালান্ড, টনি ক্রুস, রদ্রি, মেসি, ফেদেরিকো ভালভার্দে, ফ্লোরিয়ান রিৎজ ও লামিনে ইয়ামাল। 

দ্য বেস্ট পুরস্কারে ‘ফিফা মেন’স প্লেয়ারের পাশাপাশি আরো ১০টি পুরস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে ফিফা। এর মধ্যে ছেলে ও মেয়ে দুই বিভাগে বর্ষসেরা খেলোয়াড়ের সঙ্গে আছে বর্ষসেরা কোচ, বর্ষসেরা গোলকিপার, বর্ষসেরা একাদশ ও বর্ষসেরা গোলের পুরস্কার। এ ছাড়া আছে ফিফা ফ্যান অ্যাওয়ার্ড।

ছেলেদের বিভাগে বর্ষসেরা কোচের মনোনয়ন পেয়েছেন কার্লো আনচেলত্তি, লিওনেল স্কালোনি, লুই দে লা ফুয়েন্তে, পেপ গার্দিওলা ও জাবি আলোনসো।

এই পুরস্কারগুলোর প্রতিটিতে ভক্ত-সমর্থকেরা ভোট দিতে পারেন। সেরা খেলোয়াড়, সেরা কোচ ও সেরা গোলকিপারে দর্শকদের ভোট মোট ভোটের চার ভাগের এক ভাগ।


বাকি তিন ভাগ দেবেন ফিফা সদস্যদেশগুলোর অধিনায়ক, কোচ ও গণমাধ্যম প্রতিনিধিরা। সেরা গোল ও সেরা একাদশে ভক্ত-সমর্থকদের ভোটের হার অর্ধেক। ভোট দেওয়া যাবে ফিফা ওয়েবসাইটে, ১০ ডিসেম্বর পর্যন্ত।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft