লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১২:২৭ পিএম আপডেট: ৩০.১১.২০২৪ ১২:৪৩ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডন গেলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তার সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও রয়েছেন।

আজ শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে হয়রত শাহজালাল বিমানবন্দর ছাড়েন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বৃহস্পতিবার সন্ধ্যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করতে আমি লন্ডন যাচ্ছি। আপনারা জানেন, আমার স্ত্রী অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তাকে লন্ডনে ডাক্তার দেখাব। সেভাবে অ্যাপয়েন্টমেন্টও করা হয়েছে। 

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে অধ্যাপক মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তবর্তীবালীন সরকার ক্ষমতাসীন, যাকে বিএনপিসহ সকল বিরোধী দল সমর্থন দিচ্ছে। নতুন সরকার গঠনের পর দেশের বিদ্যমান পরিস্থিতিসহ আগামী নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার প্রস্তুতির মধ্যে লন্ডনে বিএনপি মহাসচিবের এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

দলের একাধিক সিনিয়র নেতা জানান, বিএনপি মহাসচিব দেশে ফেরার পর খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাবেন। সেভাবেই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে বিএনপি চেয়ারপারসনের যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সৌদি আরবের ভিসা প্রক্রিয়াও শেষ হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft