আবারও হাসনাত-সারজিসের গাড়িতে ট্রাকের ধাক্কা
অনলাইন ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১:৩৮ পিএম আপডেট: ২৮.১১.২০২৪ ১:৪৭ পিএম

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িতে ট্রাকের ধাক্কার ঘটনার পরদিনই চট্টগ্রাম থেকে ফেরার পথে ঢাকায় তাদের গাড়িতে ধাক্কা দিয়েছে একটি ট্রাক।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে যাত্রাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, আজ দুপুর ১২টার দিকে যাত্রাবাড়ী ব্রিজের দিকে একটি ট্রাক আবারও হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে বহন করা গাড়িতে ধাক্কা দেয়। গাড়ির ক্ষতি হলেও তারা এখন সুস্থ আছেন।

এর আগে বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজোলার চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে দুর্ঘটনার কবলে পড়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের বহরের একটি গাড়ি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft