টুঙ্গিপাড়ায় ৮ শত শিক্ষার্থীর মাঝে প্রাথমিক শিক্ষা উপকরণ বিতরণ
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৫:৩৯ পিএম

শিক্ষার্থীদের প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ ও বিদ্যালয়মুখি করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দশটি প্রাথমিক বিদ্যালয়ের ৮ শত শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পাটগাতী লঞ্চঘাট এলাকায় জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ও টুঙ্গিপাড়া পৌর প্রশাসক  গোলাম কবির, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft