নাসির উদ্দীনকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন
অনলাইন ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৩:৪০ পিএম

অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, ‌‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১১৮/১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে আজ বৃহস্পতিবার ৬ অগ্রহায়ণ ১৪৩১/ ২১ নভেম্বর ২০১৪ মহামান্য রাষ্ট্রপতি সদয় হয়ে বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব জনাব এ, এম, এম নাসির উদ্দীন-কে প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগদান করেছেন। 

প্রজ্ঞাপনে নির্বাচন কমিশনার পদে আরও ৪ জনকে কমিশনার হিসাবে নিয়োগ দেওয়া হয়, তারা হলেন- অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার। অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ। অবসরপ্রাপ্ত যুগ্মসচিব বেগম তহমিদা আহমদ। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।’

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft