বিভিন্ন মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুলসহ গ্রেপ্তার ১৮
খন্দকার হানিফ রাজা
প্রকাশ: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৮:০৬ পিএম

হত্যা, হত্যা চেষ্টা ও মাদক কারবারসহ অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাদের মধ্যে বেশির ভাগ অভিযুক্তদের কারাগারে পাঠিয়েছেন আদালতের বিচারক।

জানা যায়, ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত সোমবার গভীর রাতে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

কামরুল ইসলাম ২০০৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে কামরুল ইসলাম ঢাকা-২ আসন (সাভার-কেরানীগঞ্জ-কামরঙ্গীরচর) থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্ব›দ্বীতা করে বিজয়ী হন। এ সময়ে তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান।

২০১৪ সালে অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে একই এলাকা থেকে বিনা প্রতিদ্ব›দ্বীতায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০১৪ সালে তিনি খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করেন। বরিশাল বিএনপির কার্যালয় পোড়ানোসহ চারটি মামলায় মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনুর বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার সকালে নগরীর ভাটিখানার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
খাগড়াছড়ির রামগড়ে অভিযান চালিয়ে সুবেল ত্রিপুরা সজল (২৮) নামে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারী (পিএস) ফিরোজ ভুঁইয়াকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশ।

গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে হোটেল দ্য কক্সটুডের একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি রূপগঞ্জ থানায় হত্যাসহ বেশ কয়েকটি মামলার এজাহারভুক্ত আসামি। কক্সবাজারের আইনি কার্যক্রম শেষে তাকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গত সোমবার রাত সাড়ে ১০টায় রংপুর মহানগরের আলমনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর মিরপুরে ছাত্র আন্দোলনে মঈনুল ইসলাম তূর্যকে হত্যাচেষ্টার মামলায় মিরপুর ১৪ নম্বর ওয়ার্ডের যুবলীগ সদস্য সন্ত্রাসী রকিবুল ইসলাম ওরফে রকিকে (৩০) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃত রকি ঢাকা-১৪ আসনের সাবেক এমপি ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের অন্যতম সহযোগী ছিলেন।

গত রোববার রাত পৌনে ৪টার দিকে মিরপুরের বড়বাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা দিদার হত্যা মামলায় গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ইউপি চেয়ারম্যান প্রণব বিশ্বাস বাপীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত সোমবার গভীর রাতে গোপালগঞ্জ সদর থানা পুলিশ সাতপাড় ব্রিজের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর মিরপুরের পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আকরাম খান রাব্বি হত্যা মামলায় পল্লবী থানা শ্রমিক লীগের সভাপতি বাবুল হোসেনকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

গত সোমবার রাতে মিরপুরের পল্লবীর বাউনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে ৯৮৫ বোতল ফেনসিডিলসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ। গ্রেপ্তারকৃত নারীর নাম মোছা. তাসলিমা (৪০)।
গত সোমবার রাতে ডেমরা থানার সারুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান পরিচালনা করে ডিবি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাসলিমাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সাথে থাকা অন্য দুজন পালিয়ে যায়। পরে বাসাটি তল্লাশি করে তাসলিমার শয়নকক্ষের ঘরের খাটের নিচ থেকে ৯৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার করা ফেনসিডিলের সর্বমোট ওজন ৯৮ দশমিক ৫ লিটার ও আনুমানিক মূল্য ১৯ লাখ ৭০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেপ্তার নারীসহ পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

চুয়াডাঙ্গার দর্শনার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদিন নফরকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তার নফর দর্শনার পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক কাউন্সিলর। তার বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে।  
বোয়ালখালীতে বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামি মহিউদ্দিন সাকিবকে (২৪) মালয়েশিয়া পালানোর সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। 

ভারতে পালানোর সময় যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত থেকে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।  
গতকাল মঙ্গলবার ভোর রাতে তাকে বেনাপোল সীমান্ত থেকে আটক করা হয়। আসাদুর রহমান কিরণ গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও প্যানেল মেয়র।

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বাড়ী থেকে ৩০০ লিটার দেশীয় চোলাই মদসহ মাদক ব্যবসায়ী মো. নাজিম উদ্দিন নেজামকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।  

গত সোমবার গভীর রাতে উপজেলার পূর্ব কধুরখীলের ইমামনগর জমাদারঘাটা এলাকায় এই অভিযান চালানো হয়।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে পাঁচ কোটি ৯১ লাখ টাকা মূল্যের ৪৬টি স্বর্ণের বিস্কুটসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫৮)।  
মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক কর্নেল শাহ মো. আজিজুস শহীদ গত সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেন। আটককৃতরা হলেন- ঝিনাইদহের মহেশপুর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মো. আব্দুল কাদের মÐল (৬০) ও একই উপজেলার রায়পুর গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে মো. দুলাল হোসেন (৪৫)।  
সীমান্তা বিওপি সংলগ্ন সীমান্ত পিলার ৫৯/৩ এস থেকে ৩০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে রায়পুর গ্রাম থেকে ওই দুই স্বর্ণ চোরাকারবারিদের আটক করতে সক্ষম হয় বিজিবি। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বিস্কুটগুলো ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।

টেকনাফের উপক‚লীয় সাগরপথ দিয়ে মালয়েশিয়া পাচারের জন্য আটকে রাখা রোহিঙ্গাসহ ৩১ জনকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। এর মধ্যে ২৭ জন রোহিঙ্গা ও চারজন বাংলাদেশি। এ ঘটনায় মানবপাচারকারী দুই দালালকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- টেকনাফের হ্নীলার পানখালী ৪ নম্বর ওয়ার্ডের মৃত অছিউর রহমানের ছেলে মো. আনোয়ার (৪৪) ও টেকনাফ সদর ইউনিয়ন উত্তর লম্বরী ২ নম্বর ওয়ার্ডের মৃত রফিকের ছেলে আতিকুর রহমান (৩২)।  

গত সোমবার দিবাগত রাতে টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।  
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণকে আটক করেছে বিজিবি। যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ।
গতকাল মঙ্গলবার ভোরে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী। আসাদুর রহমান গাজীপুর ৪৩নং ওয়ার্ডের পাগান গ্রামের মৃত মোহাম্মদ আলী খানের ছেলে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft