টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪
অনলাইন ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ১১:৩০ এএম


টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। তাৎক্ষ‌ণিকভাবে তাদের নাম-প‌রিচয় পাওয়া যায়‌নি। 



আজ মঙ্গ‌লবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জামালপুর-টাঙ্গাইল আঞ্চ‌লিক মহাসড়কের উপজেলার মালাউরি সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়ের কাছে এই ঘটনা ঘটে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল আহম্মেদ বলেন, ভোরে মধুপুর পৌরসভার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকাগামী বি‌নিময় পরিবহনের একটি বাসের সঙ্গে মধুপুরগামী পিকআপের সংঘর্ষ হয়।

এতে পিকআপের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় পিকআপে থাকা দুইজনকে উদ্ধার করে মধুপুর হাসপাতা‌লে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। নিহত‌দের বা‌ড়ি জামালপুর জেলায় অব‌স্থিত। তা‌দের স্বজন‌দের খবর দেওয়া হ‌য়ে‌ছে। 


দুর্ঘটনাকব‌লিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে বলেও জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft