সোনারগাঁয়ে টিস্যু ফ্যাক্টরির ভবনে ভয়াবহ আগুন
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ১০:০১ পিএম আপডেট: ১৮.১১.২০২৪ ১০:০২ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় মেঘনা গ্রুপের টিস্যু ফ্যাক্টরির একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ভোরে এ আগুনের ঘটনা ঘটে। 

খবর পেয়ে  ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে সাড়ে ৪ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটে নি।

জানা যায়, গতকাল সোমবার ভোর সোয়া  ৫টার দিকে উপজেলার ঝাউচর এলাকায় অবস্থিত মেঘনা গ্রুপের ফ্রেশ টিস্যু উৎপাদনকারী পেপার অ্যান্ড পাল্প কারখানার গোডাউনে বৈদ্যুতিক র্শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিসসহ সোনারগাঁ, গজারিয়া, গজারিয়া বিসিক ফায়ার স্টেশন, বন্দর, কাঁচপুর ও ঢাকার সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে প্রায় সাড়ে ৪ ঘন্টা পর সকাল সাড়ে ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে।  

সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার সুজন কুমার হালদার জানান, স্থানীয় ফায়ার সার্ভিস এবং মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিসসহ ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। টিস্যু কারখানায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে অনেকটাই বেগ পেতে হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।  

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ পরিচালক সালেহ উদ্দিন জানান, গতকাল সোমবার সকাল সোয়া ৫ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সাড়ে ৫ টার মধ্যে তারা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। বিভিন্ন স্টেশনের ১২ টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

মেঘনা গ্রুপ অব ইন্ডাষ্টিস লিমিটেডের নির্বাহী পরিচালক (টেকনিক্যাল) কার্তিক চন্দ্র দাস জানান, আগুনে কি পরিমান ক্ষতি হয়েছে তা পর্যালোচনা করা হয় নি। আমাদের এ কারখানার সম্পূর্ন মেশিনারিস পুড়ে গেলে ক্ষতি পরিমান প্রায় সাড়ে ৫শ’ কোটি টাকা হতে পারে। তবে ক্ষতি পরিমান পরবর্তীতে অনুসন্ধানের পর সঠিক ভাবে বলা যাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft