ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থীসহ নিহত ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৯:০৪ পিএম আপডেট: ১৮.১১.২০২৪ ৯:০৫ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বালু ভর্তি টোয়েন্টি গাড়ির নিচে পৃষ্ট হয়ে হাবিব (৫) নামের এক শিশু শিক্ষার্থী ও মাহেন্দ্র উল্টে শাহজাহান (৪২) নামের একজন নিহত হয়েছে। 

নিহত শিশু শিক্ষার্থী হাবিব উপজেলার রাজিবপুর ইউনিয়নের ভাটিচর নওপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। মাহেন্দ্র উল্টে নিহত শাহজাহান একই ইউনিয়নের মাইজহাটি চরপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে।

জানা যায়, উপজেলার ভান্ডারী বাজার হতে ছেড়ে আসা বালু ভর্তি দুইটি টোয়েন্টি গাড়ি বেপরোয়া গতিতে জিগাতলা বাজারের দিকে আসছিল। 

এসময় শিশু শিক্ষার্থী হাবিব রবিবার সকালে ব্রাক স্কুলে যাওয়ার পথে বাড়ি পাশেই টোয়েন্টি গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। ঘাতক টোয়েন্টি গাড়ির চালক টিটু মিয়া পলাতক রয়েছে। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। অপরদিকে নিহত শাহজাহান মাহেন্দ্র গাড়ি যোগে কিশোরগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে কিশোরগঞ্জ সদর মহিনন্দ নামক স্থানে মাহেন্দ্র উল্টে গুরুতর আহত হয়। পরে আশংকাজনক অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। 

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, লাশ দুটি থানায় রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft