প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৪:৫২ পিএম

গতকাল রোববার বিকেলেই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর শঙ্করে ইবনে সিনা হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু।
গতকাল সন্ধ্যার দিকে জানা গিয়েছিলো, তার অবস্থা গুরুতর। যে কারণে তাকে নেয়া হয়েছিলো সিসিইউতে।
সেখান থেকে আর ফিরলেন না দেশের ফুটবলের প্রথম অধিনায়ক। আজ দুপুর পৌনে ১২টায় হাসপাতালের সিসিইউতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জাকারিয়া পিন্টু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকাল তার বয়স হয়েছিলো ৮১ বছর।
জানা গেছে, সিসিইউতে থাকাকালীনই হার্ট স্ট্রোক করেন। এ কারণেই মূলত অবস্থার দ্রুত অবনতি ঘটে। যেখান থেকে আর তাকে ফেরানো যায়নি।