সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক ৫ দিনের রিমান্ডে
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৬:০৫ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে টাঙ্গাইলের মির্জাপুরে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাককে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে মির্জাপুর থানা পুলিশ।

আজ শুক্রবার (১৫ নভেম্বর) সকালে টাঙ্গাইল কারাগার থেকে ড. আব্দুর রাজ্জাককে মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোশারফ (ওসি) হোসেন জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে কলেজছাত্র ইমন নিহত হয়। এই মামলায় ড. আব্দুর রাজ্জাককে পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে।

জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার সামনে তাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল। তখন একদল দুষ্কৃতিকারী হাইওয়ে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় গোপালপুর এলাকার কলেজছাত্র ইমন গুলিবিদ্ধ হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ আগস্ট ইমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এই ঘটনায় ইমনের ভাই সুমন বাদী হয়ে ১৯ আগস্ট মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে প্রধান আসামি করা হয়। গত ১৪ অক্টোবর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ড. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft