ভোলায় রাইসমিলের বয়লার বিস্ফোরণে নিহত ১, আহত ২
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৫:৪০ পিএম

ভোলার চরফ্যাশনে রাইসমিলের বয়লার বিস্ফোরণে মিলের কারিগর মারা গেছে। আহত হয়েছে মালিকসহ আরও ২ জন। আজ শুক্রবার ভোরে চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নে মুন্নী রাইস মিলে এ ঘটনা ঘটে।

চরফ্যাশন থানার উপ-পুলিশ  পরিদশর্ক মো. ইয়াসিন জানান, মিলটি ২ দিন আগে চালু করা হয়েছিলো। সকালে মিলের কারিগর আল আমিন মিলের বয়লারে আগুন জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। সে একই গ্রামের জলিল মাঝির ছেলে।

এসময় তার ভাই ফিরোজ ও মিলের মালিক মনির আহত হয়। ফিরোজের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft