নালিতাবাড়ীতে ভগ্নিপতিকে হত্যার দায়ে শ্যালক আটক
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩:৩৯ পিএম

শেরপুরের নালিতাবাড়ীতে ভগ্নিপতিকে হত্যা করার অপরাধে শ্যালককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে অভিযান চালিয়ে অভিযুক্ত ইউনুছ আলী (৩৫)কে আটক করা হয়।

সূত্রে জানা যায়, ১৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালিনগর এলাকায় নিজ বাড়ির সাথে মানুষের চলাচলের রাস্তায় বেড়া দিতে যায় শ্যালক ইউনুস আলী। এসময় তার আপন ভগ্নিপতি মজিবুর রহমান (৬০) বাধা দিতে গেলে দুজনের বাকবিতন্ডা হয়। পরক্ষনেই হাতে থাকা শাবল (লোহাদন্ড) দিয়ে মুজিবুর রহমানকে আঘাত করে শ্যালক ইউনুস। আঘাত পাওয়া অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। হাসপাতালে নেওয়ার রাস্তাতেই মারা যান মুজিবুর। 

স্থানীয়রা জানান, বিয়ের পর থেকেই শশুরবাড়িতে বসবাস করতেন তিনি।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft