বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দাপুটে জয় অস্ট্রেলিয়ার
অনলাইন ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৭:২১ পিএম

ঘরের মাঠে পাকিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে অজিরা। বৃষ্টি বিঘ্নিত প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ২৯ হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ব্রিসবেনে বৃষ্টির কারণে ২০ ওভারের ম্যাচ নেমে আসে ৭ ওভারে। টস হেরে ব্যাট করতে নেমে গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টোনিয়াসের ঝড়ো ব্যাটিংয়ে ৪ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।


ম্যাক্সওয়েল ১৯ বলে ৪৩ করেন। এছাড়া স্টোনিয়াস ৭ বলে ২১ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের পক্ষে আব্বাস আফ্রিদি নেন ২টি উইকেট। 

৯৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জেভিয়ার বার্টলেট ও নাথান এলিসের বোলিং তোপে ধুঁকতে থাকে পাকিস্তানের ব্যাটাররা। দ্রুত রান তুলতে গিয়ে মাত্র ২৪ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে সফরকারীরা।


হাসিবুল্লাহ খান, আব্বাস আফ্রিদি ও শাহীন আফ্রিদি ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের রানের দেখা পাননি। শেষ পর্যন্ত নির্ধারিত ৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৪ রান সংগ্রহ করে পাকিস্তান। 

আব্বাস আফ্রিদি ১০ বলে ২০ ও হাসিবুল্লাহ খান ৮ বলে ১২ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে জেভিয়ার বার্টলেট ও নাথান এলিস নেন ৩টি করে উইকেট। এছাড়া অ্যাডাম জাম্পা নেন ২টি উইকেট।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অস্ট্রেলিয়া   পাকিস্তান  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft