গাজায় ইসরায়েলের যুদ্ধপদ্ধতি ‘গণহত্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ’
অনলাইন ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৬:০৬ পিএম

জাতিসংঘের বিশেষ কমিটি গাজায় ইসরায়েলের যুদ্ধের পদ্ধতিকে 'গণহত্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ' বলে মনে করে। ইসরায়েলি আচরণ তদন্তের জন্য জাতিসংঘের বিশেষ কমিটি এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

কমিটি মনে করে, গাজায় ফিলিস্তিনিদের উপর গণ-বেসামরিক হতাহত এবং জীবন-হুমকির পরিস্থিতি 'ইচ্ছাকৃতভাবে আরোপ' করেছে ইসরায়েলি সেনাবাহিনী।


কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি কর্মকর্তারা প্রকাশ্যে এমন নীতি সমর্থন করে আসছেন- যার ফলে ফিলিস্তিনিরা জীবনধারণের জন্য প্রয়োজনীয় খাদ্য, পানি ও জ্বালানির মতো অতি প্রয়োজনীয় জিনিসগুলো থেকে বঞ্চিত হচ্ছে।

প্রতিবেদনের অনুসন্ধানগুলোর মধ্যে রয়েছে- ইসরায়েল ইচ্ছাকৃতভাবে মানবিক সহায়তার পথ বন্ধ করে দেয়, অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার করে এবং বেসামরিক হতাহতের ক্ষেত্রে অসতর্ক।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতিসংঘ   গাজা   ইসরায়েল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft