বাউফলে ২ শিক্ষার্থী হত্যা মামলায় দুই কিশোর গ্রেপ্তার
প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ৩:০১ পিএম

পটুয়াখালীর বাউফলে দুই শিক্ষার্থীকে  হত্যার ঘটনায় ২ কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। 

তিনি বলেন, 'আজ ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।'

এর আগে, বৃহস্পতিবার রাতে নিহত নাফিসের মা নার্গিস বেগম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩ জনসহ মোট ৯ জনের বিরুদ্ধে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গত বুধবার বিকেল ৪টার দিকে বিদায় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির শিক্ষার্থী মারুফ (১৫) ও নাফিসকে (১৫) স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বাউফল হাসপাতালে ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারুফ ও নাফিসের মৃত্যু হয়।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বাউফল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft