এরদোগান প্রথম রমজান কাটালেন ভূমিকম্পে বেঁচে যাওয়াদের সঙ্গে
প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ২:৩২ পিএম আপডেট: ২৪.০৩.২০২৩ ৪:৫০ পিএম

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান কাহরামানমারাস প্রদেশে ভূমিকম্পে বেঁচে যাওয়াদের সঙ্গে রমজানের প্রথম দিনটি কাটিয়েছেন। বৃহস্পতিবার (২৩ মার্চ) ভূমিকম্প-বিধ্বস্ত ওই প্রদেশে ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। খবর ডেইলি সাবাহর।

কারাকাসু জেলার কনটেইনার কমপ্লেক্সে বসবাসকারী ভূমিকম্পে বেঁচে যাওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে এরদোগান বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রদেশগুলো পুনর্গঠন ও পুনরুজ্জীবিত না হওয়া পর্যন্ত বিশ্রাম বা বিরতি নেই।

তিনি বলেন, ভুলে যাবেন না— যে কোনো জিনিস ভাগ করে নেওয়ার মাধ্যমে অনেক সুখ আছে। এই বোঝাপড়ার সঙ্গে আমরা রমজানকে ভূমিকম্পকবলিত এলাকার জন্য একটি সংহতি প্রচারে পরিণত করতে চাই।

তিনি আরও বলেন, সারা দেশের পৌরসভাগুলো তাদের রমজানের কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে।

প্রেসিডেন্ট দেশটির দক্ষিণাঞ্চলে গত মাসে ব্যাপক ভূমিকম্পের কারণে সৃষ্ট ক্ষতি মেরামতের প্রতিশ্রুতি দিয়েছেন।

এরদোগান বলেন- বিশ্বে তুরস্ক ছাড়া আর কোনো দেশ নেই যে, এত অল্প সময়ের মধ্যে এত বড় অঞ্চলে এত মারাত্মক ধ্বংসযজ্ঞের মুখোমুখি হয়ে পুনর্গঠনের পর্যায়ে আসতে পারে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft