ব্রাজিলে পুলিশের অভিযান, নিহত ১৩
প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ১০:৪৪ এএম

ব্রাজিলের সমুদ্রতীরবর্তী শহর রিও ডি জেনেইরোর কাছে এক অপরাধী দলের প্রধানকে গ্রেফতারের সময় পুলিশের অভিযানে নিহত হয়েছে অন্তত ১৩ জন। রিও ডি জেনেইরোর উত্তরপূর্বে সাও গনসালো শহরের শ্রমিক শ্রেণির আবাসিক এলাকা সালগেইরোতে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

পুলিশ জানিয়েছে, অপরাধী দলের প্রধানকে গ্রেফতারের সময় পুলিশের ওপর হামলা করে অপরাধী চক্রের সদস্যরা। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে সন্দেহভাজন অপরাধীরা নিহত হন।

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্য পারা মাদক চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত লিওনার্দো কোস্তা আরাউজো সালগেইরোতে লুকিয়ে আছে এমন খবরে বৃহস্পতিবার (২৩ মার্চ) পুলিশ সেখানে অভিযান শুরু করেছিল।

সংঘর্ষে আরাউজোও নিহত হয়েছেন। বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার মৃত্যুর সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ ছিল।

পুলিশ জানিয়েছে, আরাউজোকে গ্রেফতারে বৃহস্পতিবার চালানো এই অভিযানে হেলিকপ্টার ও সাঁজোয়া যানও ব্যবহার করা হয়।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft