আবারও বাড়ল স্বর্ণের দাম
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৮:৫৯ পিএম

টানা দুইদিন কমানোর পর আবারও বাড়ল স্বর্ণের দাম। এবার দাম বাড়ানো হয়েছে ভরিতে ১ হাজার ১৬৬ টাকা। নতুন দামে একভরি ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৯৭ হাজার ৬২৮ টাকা।

আগামীকাল (শুক্রবার ২৪ মার্চ) থেকেই সোনার নতুন এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বৃহস্পতিবার (২৩ মার্চ) বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এর আগে, গতকাল ঘোষণা দিয়ে বৃহস্পতিবার থেকে সোনার নতুন দাম নির্ধারণ করে বাজুস। সব থেকে ভালো মানের স্বর্ণের দাম কমানো হয় ভরিতে ১ হাজার ১৬৭ টাকা।

তার আগে, মঙ্গলবার (২১ মার্চ) ঘোষণা দিয়ে বুধবার (২২ মার্চ) ভালো মানের এক ভরি সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়। অর্থাৎ দুই দিনে ভালো মানের সোনার দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা কমানো হয়। তবে এখন আবার দাম বাড়ানো হলো।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft