রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি শামীম ওসমান
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৮:৩৭ পিএম

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২২ মার্চ) রাতে গুলশানের বাসভবনে পেটের পীড়ায় আক্রান্ত হয়ে শারীরিকভাবে অসুস্থতা অনুভব করেন। পরে আজ (বৃহস্পতিবার ২৩ মার্চ) সকালে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সংসদ সদস্য শামীম ওসমানের সহধর্মিণী ও নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান সারমা ওসমান লিপি হাসপাতালে ভর্তির কথা জানিয়ে বলেন, আলহামদুলিল্লাহ তিনি এখন আগের চেয়ে অনেকটা ভালো আছেন। আমি বিশেষ করে নারায়ণগঞ্জবাসীর কাছে এবং দেশবাসীর কাছে উনার সুস্থতার জন্য দোয়া চাই। সৃষ্টিকর্তা সহায় হলে সকলের দোয়ায় তিনি নিশ্চয়ই দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

এদিকে শামীম ওসমানের একমাত্র পুত্র ইমতিনান ওসমান অয়নের সঙ্গে কথা হলে তিনি বলেন, প্রথমিকভাবে বাবার অসুস্থতায় ঘাবড়ে গিয়েছিলাম। আলহামদুল্লিাহ এখন ভালো আছেন। গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি, আশা করছি আগামীকাল তাকে রিলিজ দিয়ে দেবেন চিকিৎসকরা।

তিনি বলেন, এর আগে বাবার একটি অস্ত্রপচার হয়েছিল। সেখানে তিনি ব্যথা অনুভব করায় চিকিৎসকের কাছে নেওয়া হলে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি এখন শঙ্কামুক্ত রয়েছেন।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft