বাড়ানো হলো পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম
প্রকাশ: সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ১:২৫ পিএম

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। ইউনিট প্রতি বিদ্যুতের গড় দাম ছিল ৫ টাকা ১৭ পয়সা, যা বাড়িয়ে ৬ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আবদুল জলিল এ ঘোষণা দেন।

তিনি বলেন, ডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন এ দাম। তবে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত গ্রাহক পর্যায়ে বিদ্যুতের আগের দামই বহাল থাকবে।
বর্তমান চলমান সংকটে বিদ্যুতের দাম বাড়ায় সব ধরনের পণ্যের দাম আরেক দফা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে করে জনগণের জীবনে দুর্গতি নেমে আসবে।

এর আগে, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ৬৬ শতাংশ বাড়াতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আবেদনের ওপর গত ১৮ মে গণশুনানি অনুষ্ঠিত হয়। তাতে বিভিন্ন পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনা শেষে ১৩ অক্টোবর কমিশন বিদ্যুতের দাম না বাড়িয়ে আগের পর্যায়েই বহাল রাখে।

বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুতের দাম বাড়ার কারণে কৃষি ও কলকারখানায় উৎপাদনে বিরূপ প্রভাব পড়বে। এতে টালমাটাল হতে পারে গোটা বাজার ব্যবস্থা।


-জ/অ

 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft