রাহুল গান্ধী আটক
প্রকাশ: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২, ২:১৪ পিএম

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। শুক্রবার (৫ আগস্ট) কংগ্রেস সদর দফতরের সামনে বিক্ষোভ চলাকালে কংগ্রেসের একাধিক সংসদ সদস্যের সঙ্গে রাহুল গান্ধীকেও আটক করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব এবং খাদ্যপণ্যের উপর জিএসটি আরোপের প্রতিবাদে সংসদ সদস্য ও কংগ্রেস সমর্থকদের একটি মিছিল নিয়ে সংসদ থেকে রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছিলেন রাহুল গান্ধী। বিজয় চক পৌঁছনোর আগেই তাকে আটক করে দিল্লি পুলিশ। এ দিন সংসদ ভবন চত্বরে সোনিয়া গান্ধীকেও বিক্ষোভে দেখা যায়।

এদিকে, ভারতের রাজধানী দিল্লির বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করছেন কংগ্রেসকর্মীরা। জানা যায়, কংগ্রেসের প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করার কর্মসূচিও রয়েছে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft