ফরিদপুরে দেশের প্রথম পুলিশ ডে কেয়ার চালু
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ জুলাই, ২০২২, ৭:৩৫ পিএম আপডেট: ২৫.০৭.২০২২ ৭:৪১ পিএম

বাসায় বাচ্চাদের রেখে যাওয়ার কারনে কর্মক্ষেত্রে নারী পুলিশ সদস্যদের  কর্মস্পৃহা বাড়াতে বাংলাদেশে প্রথমবারের মত ফরিদপুরে চালু হলো পুলিশ ডে কেয়ার সেন্টার। 

রবিবার (২৪ জুলা্ই) ফরিদপুর পুলিশ লাইনের মহিলা হোষ্টেলের দোতলায় এই ডে কেয়ার সেন্টারের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. আলিমুজ্জামান। 

এ সময়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রমাসন ও অর্থ) জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হেলালউদ্দিন ভ’ইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরীসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগন, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

ডে কেয়ার সেন্টারটিতে শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের খেলনা, পড়ার সুযোগ এবং দেয়ালে স্বরবর্র্ণ, ব্যঞ্জনবর্ণসহ দেশের ইতিহাস ঐতিহ্য নির্ভর নানান ছবি রাখা হয়েছে। 

শিশুদের ঘুম ও খাওয়ার সুব্যস্থাও রয়েছে এই ডে কেয়ার সেন্টারে। শিশুদের সার্বক্ষণিক পরিচর্যার জন্য দুই জন কর্মী নিয়োগ দেয়া হয়েছে। এছাড়ও দুই জন নারী পুলিশ সদস্য থাকবেন তাদের সহায়তা করার জন্য। পুলিশ লাইন্স হাসপাতালের একজন চিকিৎসক এই ডে কেয়ার সেন্টারে সংযুক্ত থাকবেন শিশুদের স্বাস্থ্য সুরক্ষায়।

এছাড়াও পুরো ডে কেয়ার সেন্টারটি সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। যে সকল পুলিশ সদস্যদের শিশুরা এ ডে কেয়ার সেন্টারে থাকবে সেই সকল বাবা মায়েরা ইচ্ছে করলে মোবাইলে অ্যাপ সেট করে সিসিটিভির মাধ্যমে তার শিশুর অবস্থা দেখতে পারবেন। 

পুলিশ সুপার মো. আলীমুজ্জামান জানান, বাসায় বাচ্চাদের রেখে যাওয়ার কারনে কর্মক্ষেত্রে বিশেষ করে নারী পুলিশ সদস্যদের নানা সমস্যা হয়। 

বিভিন্ন সময়ে নারী পুলিশদের সাথে কথা বলে জানতে পেরেছি, এমন একটা ডে কেয়ার সেন্টার করা হলে তাদের জন্য সুবিধা হয়। নারী পুলিশ সদস্যদের সুবিধার কথা চিন্তা করেই এই ডে কেয়ার সেন্টার করা হয়েছে। পুলিশ সদস্যদের শিশুদের জন্য এধরনের ডে কেয়ার সেন্টার দেশে প্রথম বলেও জানান পুলিশ সুপার।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft