ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে হামজা চৌধুরীরা। ম্যাচের আগে বাংলাদেশের একাদশ ঘোষণা করেছেন কোচ থমাস ডুলি।
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে ফিরেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। গোলরক্ষকের দায়িত্বে থাকছেন মেহেদী হাসান শ্রাবণ। জাপানি বংশোদ্ভূত ২২ বছর বয়সী উইঙ্গার শুকি ইতোফুসাও জায়গা পেয়েছেন শুরুর একাদশে।
গত বছরের জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ঢাকায় প্রথম ম্যাচে গোলরক্ষক ও রক্ষণভাগের ভুলে হারের পর ফিরতি ম্যাচে ভালো পারফরম্যান্স করে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত পেনাল্টি গোলে ম্যাচটি হেরে যায় দলটি।
ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৩৩ ধাপ এগিয়ে সিঙ্গাপুর। আগের দুই ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার আরও আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক ফুটবল খেলতে চায় বাংলাদেশ।
বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান শ্রাবণ, জায়ান আহমেদ, তারিক কাজী, জিদান ইউসুফ, সাদ উদ্দিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, শমিত সোম, শুকি ইতোফুসা, রাকিব হোসেন ও শেখ মোরসালিন।
জ/শা