বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি করলেন আদার-আলেখা

জবাবদিহি ডেস্ক

বিনোদন

বলিউডের বিখ্যাত কাপুর পরিবারের সদস্য ও অভিনেতা আদার জৈন এবং তার স্ত্রী আলেখা আদভানি সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে রাজকীয় আয়োজনে চার হাত এক হলেও, এতদিন তাদের বিয়ের আইনি আনুষ্ঠানিকতা বাকি ছিল। অবশেষে দেড় বছর পর গণেশ চতুর্থীর দিনে আদালতের কাগজপত্রে সই করে নিজেদের বিয়েকে আইনি স্বীকৃতি দিলেন এই তারকা দম্পতি।

2026-09-24T13:34:13+06:00
2026-09-24T13:34:13+06:00
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি করলেন আদার-আলেখা
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
বলিউডের বিখ্যাত কাপুর পরিবারের সদস্য ও অভিনেতা আদার জৈন এবং তার স্ত্রী আলেখা আদভানি সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে রাজকীয় আয়োজনে চার হাত এক হলেও, এতদিন তাদের বিয়ের আইনি আনুষ্ঠানিকতা বাকি ছিল। অবশেষে দেড় বছর পর গণেশ চতুর্থীর দিনে আদালতের কাগজপত্রে সই করে নিজেদের বিয়েকে আইনি স্বীকৃতি দিলেন এই তারকা দম্পতি।

সম্প্রতি উদযাপিত গণেশ চতুর্থীর দিনে পারিবারিকভাবে ম্যারেজ রেজিস্ট্রি সম্পন্ন করেন তারা। সেই বিশেষ মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে ক্যাপশনে এক মজার বার্তা লেখেন আদর ও আলেখা, ‘ট্রায়াল পিরিয়ড শেষ। এবার আর ফেরত দেয়া বা পরিবর্তন করার কোনো সুযোগ নেই’।

এরপর তারা যোগ করেন, ‘অফিশিয়ালি মিস্টার অ্যান্ড মিসেস জৈন! অবশেষে আমার পছন্দের মানুষের সাথে সম্পর্কটাকে আইনি রূপ দিলাম। আশীর্বাদ করার জন্য ধন্যবাদ গণপতি বাপ্পা’।

সামাজিক মাধ্যমে সই করার ছবি আসতেই নেটিজেনদের মাঝে কৌতূহল তৈরি হয় তবে কি এতদিন আইনিভাবে তারা বিবাহিত ছিলেন না? জবাবে কাপুর পরিবারের সদস্য ঋদ্ধিমা কাপুর, সাবা পতৌদি ও অভিনেতা সঞ্জয় কাপুর তাদের শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, গত বছর যখন তারা সামাজিক রীতিনীতি মেনে বিয়ে করেন, সেই বিয়েতে বসেছিল চাঁদের হাট। রণবীর কাপুর, আলিয়া ভাট, কারিনা কাপুর, সাইফ আলি খান, কারিশমা কাপুর থেকে শুরু করে আম্বানি পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন সেই রাজকীয় বিয়েতে।

অভিনেত্রী তারা সুতারিয়ার সঙ্গে বিচ্ছেদের পর আলেখা আদভানির সঙ্গে সম্পর্কে জড়ান কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুরের নাতি আদার জৈন। ২০১৭ সালে ‘কয়েদি ব্যান্ড’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখা এই তারকাকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘হ্যালো চার্লি’ সিনেমায়।

জ/রা

  বিষয়:   বলিউড সেলেব আপডেট  বলিউড তারকা 

Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com