শিশু শিল্পী আয়াত, পুরো নাম মুসতাহসিন নাদমান আয়াত। বাবা মোশারফ হোসেন পেশায় একজন প্রকৌশলী, মাতা কানিজ ফাতেমা নিশু একজন ব্যাবসায়ী। বাবা মায়ের একমাত্র সন্তান আয়াত বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল (বি আই টি) স্কুলে পড়াশুনা করেন। বাবা-মায়ের প্রবল ইচ্ছে, তাদের একমাত্র সন্তান আয়াত কে একজন সু-অভিনেতা হিসাবে প্রতিষ্ঠিত করা এবং আয়াত নিজেও অভিনয়ে খুবই আগ্রহী, সেই মোতাবেক একাধিক নাট্যজনের কাছ থেকে অভিনয়ের তালিম ও নিচ্ছেন নিয়মিত।
সম্প্রতি চ্যানেল আই এর নিজস্ব প্রযোজনায় ও গুনী নির্মাতা সানজিদ খান প্রিন্স এর নির্মানে বিশেষ টেলিফিল্ম- 'এভাবেও প্রেম আসে' তে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে অভিষেক হলো শিশু শিল্পী আয়াত এর। সব কিছু ঠিক থাকলে শীঘ্রই বিশেষ কোন দিবসে এই বিশেষ টেলিফিল্ম টি চ্যানেল আই তে প্রচারিত হবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা।
পারভেজ ইমাম রচিত ও সানজিদ খান প্রিন্স নির্মিত 'এভাবেও প্রেম আসে' টেলিফিল্ম টিতে আয়াত এর অভিনিত চরিত্রের নাম ছিল 'পটু', চরিত্রের নাম যেমন পটু, আয়াত অভিনয়েও তেমন পটু, শুটিং চলাকালে উতসাহ ব্যাঞ্জক ভাবে এমনটাই বলেছেন আয়াত এর বয়োজ্যেষ্ঠ সহশিল্পীগন।
এই প্রসঙ্গে মুসতাহসিন নাদমান আয়াত বলেন, শুটিংয়ের সময় প্রান্তর দস্তিদার ভাইয়া ও নুসরাত আফরিন ইউমনা আপু আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন, অন্যান্য শিল্পীরাও আমাকে আন্তরিক ভাবে গ্রহণ করেছেন। আর পরিচালক সানজিদ খান প্রিন্স ভাইয়ের কথা কি বলবো, উনিতো প্রতিনিয়ত আমাকে অভিনয়ের নানান কলা-কৌশল গুলো শেখাচ্ছেন, যে কারণে আমি সানজিদ ভাই এর কাছে কৃতজ্ঞ।
সদ্য অভিষেক হওয়া শিশু শিল্পী আয়াত প্রসঙ্গে নির্মাতা সানজিদ খান প্রিন্স বলেন, আয়াত অনেক মেধাবী ও ধৈর্যশীল ধীরস্থির একজন মানুষ। একজন শিল্পীর মধ্যে এই গুণ গুলো থাকাটা ইতিবাচক লক্ষ্মণ। আশাকরি আগামী তে ও আরও ভালো করবে। শিশু শিল্পী মুসতাহসিন নাদমান আয়াত এর জন্য শুভকামনা।
জে/রা