চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-09-21T16:03:56+06:00
2026-09-21T16:03:56+06:00
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৩ পিএম 
সংগৃহীত ছবি
একসময়কার ছিপছিপে গ্ল্যামার কন্যা আনিকা কবির শখ দীর্ঘদিন ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুর বাইরে। সংসার, সন্তান ও মাতৃত্বের ব্যস্ততায় নিজের যত্ন নেওয়ার বিষয়টি অনেকটাই আড়ালে চলে গিয়েছিল। সেই সময় বাড়তে থাকে তার ওজনও। একপর্যায়ে তা গিয়ে দাঁড়ায় ৭০ কেজিতে।

এর আগে ৮০ কেজি থেকে ওজন কমিয়ে ৭০ কেজিতে এনেছিলেন শখ। তবে এরপর আর কমছিল না ওজন। ফিটনেস ধরে রাখার আগ্রহ থাকলেও নিয়মিত জিমের যান্ত্রিক রুটিনে তা বারবার থেমে যাচ্ছিল।

পরিস্থিতি বদলে যায় চিকিৎসকের একটি পরামর্শে। চিকিৎসক তাকে জানান, তার লিভারে মেদ জমেছে। এরপরই নিজের স্বাস্থ্য নিয়ে নতুন করে সচেতন হয়ে ওঠেন শখ। এবার ওজন কমানোর লড়াইটা শুধু পর্দায় নিজেকে আকর্ষণীয় দেখানোর জন্য নয়, বরং সুস্থ থাকার জন্যও।

প্রিয় খাবারের প্রতি পুরোনো দুর্বলতাও কাটিয়ে ওঠেন তিনি। একসময় গরুর মাংস খুব পছন্দ করলেও এবারের কোরবানির ঈদে তার খাবারের তালিকায় ছিল মাত্র দুই টুকরো মাংস। আলু ও বাইরের চর্বিজাতীয় মুখরোচক খাবার বাদ দিয়ে খাবারের তালিকায় জায়গা করে নেন সবুজ সবজি, ডিম ও মুরগির মাংস।

এভাবে টানা সাত মাস নিয়ম মেনে চলার পাশাপাশি শরীরচর্চায় ঘাম ঝরিয়েছেন শখ। এর ফলও পেয়েছেন তিনি। ৭০ কেজি থেকে ১৫ কেজি ওজন কমিয়ে বর্তমানে তার ওজন ৫৫ কেজি।

দীর্ঘ বিরতির পর গত শুক্রবার একটি জমকালো ফ্যাশন শোতে অংশ নেন শখ। সেখানে তার বদলে যাওয়া ফিটনেস ও নতুন রূপ উপস্থিত দর্শকদের নজর কাড়ে।

মাতৃত্বের চার বছর পেরিয়ে সাড়ে চার বছরের সন্তানের ব্যস্ততার মধ্যেও এখন অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন শখ। এরই মধ্যে সিনেমা ও নাটকের প্রস্তাবও আসতে শুরু করেছে তার কাছে। পুরোনো সেই গ্ল্যামার আর নতুন উদ্যমকে সঙ্গে নিয়ে ফের অভিনয়ের জগতে নিজের জায়গা করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com