ভাইরাল ভিডিও ঘিরে আলোচনায় ‘জাকির’ পাভেল, যা বললেন

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-09-17T15:46:45+06:00
2026-09-17T15:46:45+06:00
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
ভাইরাল ভিডিও ঘিরে আলোচনায় ‘জাকির’ পাভেল, যা বললেন
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৬ পিএম 
সংগৃহীত ছবি
ছোটপর্দার পরিচিত অভিনেতা সাইদুর রহমান পাভেল। হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সংবেদনশীল ভিডিওকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ‘জাকির’ চরিত্রে অভিনয় করা এই অভিনেতা।

সম্প্রতি ৪৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পাভেলকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা ও সমালোচনা শুরু হয়। ভাইরাল হওয়া ওই ক্লিপে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় পাভেলকে আপত্তিকর শারীরিক অঙ্গভঙ্গি করতে দেখা যায় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অবস্থান জানিয়েছেন পাভেল। তিনি বলেন, ‘ভিডিওতে থাকা ওই নারী আমার বান্ধবী, এর বাইরে আমাদের অন্য কোনো সম্পর্ক নেই।’

পাভেলের ক্যারিয়ারের শুরু ভারতের আলোচিত রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এর মাধ্যমে। প্রতিযোগিতাটিতে যৌথভাবে দ্বিতীয় রানারআপ হন তিনি। এর মাধ্যমে দুই বাংলার দর্শকের নজরে আসেন পাভেল।

পরে নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মধ্য দিয়ে অভিনয়জীবনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন তিনি। তবে তার ক্যারিয়ারে বড় পরিবর্তন আসে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে অভিনয়ের পর।

নাটকটিতে ‘বজরা বাজারের জাকির’ বা ‘জাকির হোসেন নেইমার’ চরিত্রে অভিনয় করে দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পান পাভেল। চরিত্রটির মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি আরও বিস্তৃত হয় তার।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com