একযুগ পর একসঙ্গে রাজ-মিমি, শুভশ্রী ‘সুপার হ্যাপি’

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-09-17T14:32:34+06:00
2026-09-17T14:32:34+06:00
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
একযুগ পর একসঙ্গে রাজ-মিমি, শুভশ্রী ‘সুপার হ্যাপি’
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩২ পিএম 
সংগৃহীত ছবি
পশ্চিমবঙ্গের বিনোদন অঙ্গনে রাজ চক্রবর্তী ও মিমি চক্রবর্তীর অতীত সম্পর্ক দীর্ঘদিন ধরেই আলোচিত। পরে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর বিয়ে হলে সেই আলোচনায় নতুন মাত্রা যোগ হয়। ব্যক্তিগত সম্পর্কের সমীকরণে পরিবর্তন এলেও পেশাগত জীবনে এবার দীর্ঘ বিরতির পর ফের একসঙ্গে কাজ করতে যাচ্ছেন রাজ ও মিমি।

প্রায় এক যুগ পর পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে নতুন একটি থ্রিলার সিনেমায় জুটি বাঁধছেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। তাদের সর্বশেষ একসঙ্গে কাজ ছিল ‘কাটমুণ্ডু’ সিনেমায়। নতুন সিনেমাটির নাম রাখা হয়েছে ‘তাণ্ডব’।

সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে ‘তাণ্ডব’ লেখা ক্ল্যাপবোর্ড হাতে একটি লুক প্রকাশ করে সিনেমাটির ঘোষণা দেন মিমি। সবুজ কুর্তিতে রহস্যময় চোখ ও ভ্রুর চাহনিতে তার নতুন লুক নজর কেড়েছে। তবে সিনেমার বিষয়ে বিস্তারিত কিছু না জানিয়ে ক্যাপশনে শুধু ‘#Tandav’ হ্যাশট্যাগ ব্যবহার করেছেন অভিনেত্রী।

মিমির ওই পোস্টে মন্তব্য করে আলোচনায় আসেন পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। কমেন্ট বক্সে তিনি লেখেন, ‘সুপার হ্যাপি’। রাজ ও মিমির অতীত সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের আলোচনার পর শুভশ্রীর এমন স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া ভক্তদের মধ্যেও কৌতূহল তৈরি করেছে।

পুরোনো সব আলোচনা পেছনে ফেলে ‘তাণ্ডব’-এ মিমিকে একেবারে নতুন অবতারে দেখা যাবে বলে জানা গেছে। সূত্রের খবর, থ্রিলারধর্মী এই সিনেমায় অভিনেত্রীকে অ্যাকশন দৃশ্যেও দেখা যেতে পারে। এর আগে ‘কুইন্স’ ও ‘ডাইনি’র মতো ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে আলোচনায় আসা মিমির নতুন চরিত্র ও লুক নিয়ে ভক্তদের আগ্রহ তৈরি হয়েছে।

তবে ‘তাণ্ডব’-এর গল্প কিংবা মুক্তির তারিখ এখনো প্রকাশ করা হয়নি। মিমির সিনেমার ঘোষণা এবং শুভশ্রীর ইতিবাচক মন্তব্যের পর নতুন এই প্রজেক্ট নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।

উল্লেখ্য, রাজ চক্রবর্তী ও মিমি চক্রবর্তীর অতীত সম্পর্ক নিয়ে টালিপাড়ায় দীর্ঘদিন আলোচনা ছিল। ২০১৮ সালে রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রী গাঙ্গুলীর বিয়ে হয়। পরবর্তী সময়ে মিমির সঙ্গে রাজ-শুভশ্রীর সৌজন্যপূর্ণ সম্পর্কের কথাও সামনে আসে। এমনকি রাজ ও শুভশ্রীর সন্তানদের জন্য মিমি উপহার পাঠানোর ঘটনাও আলোচনায় এসেছিল।

এদিকে মিমি চক্রবর্তীর বিয়ে নিয়েও ভারতের সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন চলছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে পারেন তিনি। তবে মিমি কিংবা তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নিশ্চিতকরণ দেওয়া হয়নি। সূত্র: দ্য ওয়াল

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com