‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ করেই সার্জারি করাবেন অমি

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-09-15T18:45:28+06:00
2026-09-15T18:45:28+06:00
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ করেই সার্জারি করাবেন অমি
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৫ পিএম 
সংগৃহীত ছবি
জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সম্প্রচার নিরবচ্ছিন্ন রাখতে নিজের অসুস্থতা ও চিকিৎসাকে আপাতত পেছনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ছোটপর্দার নির্মাতা কাজল আরেফিন অমি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গলার অস্ত্রোপচার জরুরি হলেও ধারাবাহিকটির কাজ শেষ না হওয়া পর্যন্ত সার্জারি করাতে চান না তিনি।

অমির এখন সার্জারি হলে দীর্ঘ সময় শুটিং থেকে দূরে থাকতে হবে। এতে ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-এ প্রচার চলতি ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নিয়মিত সম্প্রচার ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রতি মাসে নির্ধারিত আটটি করে এপিসোড বা নতুন চ্যাপ্টার প্রকাশ করাও তখন সম্ভব হবে না। ফলে দেশ-বিদেশের সাবস্ক্রাইবার দর্শকদের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন নির্মাতা।

এক ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে অমি বলেন, দর্শকদের ভালোবাসার প্রতি তিনি দায়বদ্ধ। তিনি বলেন, ‘এই অবস্থায় সার্জারি করলে লম্বা সময় আমাকে সবকিছু থেকে দূরে থাকতে হবে। এজন্য সিদ্ধান্ত নিয়েছি ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ শেষ করে তারপর সার্জারি করাবো। সবার কাছে দোয়া চাই, যেন সিরিয়াল শেষ করে সফলভাবে সার্জারি সম্পন্ন করে সুস্থ হতে পারি।’

গত জুনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কাজল আরেফিন অমি। একপর্যায়ে তার কণ্ঠ বন্ধ হয়ে গেলে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। পরীক্ষা-নিরীক্ষার পর তার গলার ভোকাল কর্ডে একটি পলি সিস্ট ধরা পড়ে। তখন চিকিৎসক তাকে সাত দিন সম্পূর্ণ বিশ্রামে থেকে কথা বলা বন্ধ রাখার পরামর্শ দেন।

সেই সময় কিছুটা স্বস্তি পেলেও তিন মাস পরও সমস্যাটি পুরোপুরি সেরে ওঠেনি। চূড়ান্তভাবে সুস্থ হতে দ্রুত গলার সার্জারি করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। তবে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর কাজ শেষ করেই অস্ত্রোপচারের পথে যেতে চান অমি।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com