চ্যাম্পিয়নস লিগের ২০২৮ ও ২০২৯ ফাইনালের ভেন্যু চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-09-15T18:30:47+06:00
2026-09-15T18:30:47+06:00
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
চ্যাম্পিয়নস লিগের ২০২৮ ও ২০২৯ ফাইনালের ভেন্যু চূড়ান্ত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩০ পিএম 
সংগৃহীত ছবি
২০২৮ ও ২০২৯ সালের উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু চূড়ান্ত করেছে উয়েফা। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গ্রিসের থেসালোনিকিতে অনুষ্ঠিত উয়েফার নির্বাহী কমিটির সভায় বিডিং প্রক্রিয়া শেষে দুই ফাইনালের আয়োজক মাঠের অনুমোদন দেওয়া হয়।

২০২৮ সালের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায়। এটি হবে স্টেডিয়ামটির তৃতীয় চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। এর আগে ২০১২ ও ২০২৫ সালে একই মাঠে ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের শিরোপা নির্ধারিত হয়েছে।

২০২৯ সালের ফাইনাল ফিরছে বার্সেলোনার ঐতিহাসিক ক্যাম্প ন্যুতে। প্রায় তিন দশক পর এই স্টেডিয়ামে আবারও বসবে ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার ফাইনাল। সর্বশেষ ১৯৯৯ সালে ক্যাম্প ন্যুতে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। সংস্কার শেষে নতুন রূপ পাওয়া স্টেডিয়ামে ২০২৯ সালের ফাইনাল বাড়তি আকর্ষণ তৈরি করবে।

চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি আগামী দুই মৌসুমের ইউরোপা লিগের ফাইনালের ভেন্যুও নির্ধারণ করেছে উয়েফা।

২০২৮ সালের ইউরোপা লিগের ফাইনাল হবে রোমানিয়ার রাজধানী বুখারেস্টের ন্যাশনাল অ্যারেনায়। আর ২০২৯ সালের ফাইনালের আয়োজক হবে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের ন্যাশনাল স্টেডিয়াম।

জ/উ






Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com