রায়োকে উড়িয়ে জয়ে ফিরল রিয়াল, জোড়া গোল এমবাপ্পের

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-09-13T09:23:58+06:00
2026-09-13T09:23:58+06:00
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
রায়োকে উড়িয়ে জয়ে ফিরল রিয়াল, জোড়া গোল এমবাপ্পের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৩ এএম 
সংগৃহীত ছবি
রিয়াল বেতিসের কাছে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রায়ো ভায়েকানোকে ৪-১ গোলে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন কিলিয়ান এমবাপ্পে, করেছেন জোড়া গোল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে রিয়াল। ১৪ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। ডি-বক্সে আলভারো কারেরাস ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে রায়োর গোলরক্ষক এমিলিয়ানো উদেরোকে পরাস্ত করতে কোনো ভুল করেননি ফরাসি ফরোয়ার্ড।

এর মাত্র তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। এবার নিজে গোল না করে কারেরাসকে দিয়ে গোল করান এমবাপ্পে।

প্রথমার্ধ শেষ হওয়ার ১০ মিনিট আগে রিয়ালের তৃতীয় গোলটি আসে জুড বেলিংহামের পা থেকে। ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ কাট-ব্যাক থেকে পাওয়া বল জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার।

বিরতির পর অবশ্য একটি গোল শোধ করে ম্যাচে ফেরার আশা জাগায় রায়ো। দ্বিতীয়ার্ধের শুরুতেই সের্হিও কামেলোর গোলে ব্যবধান কমে আসে। তবে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারেনি ভায়েকানো। যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন এমবাপ্পে।

চলতি লিগে এটি এমবাপ্পের ষষ্ঠ গোল। পাঁচ ম্যাচে চারটি জয় নিয়ে পয়েন্ট তালিকায় বার্সেলোনার সঙ্গে সমান অবস্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ।

রায়ো ভায়েকানোর বিপক্ষে ঘরের মাঠে রিয়ালের দাপটও অব্যাহত রয়েছে। দলটির বিপক্ষে শেষ ১৫ ম্যাচে এটি রিয়ালের ১৪তম জয়।

তবে রোববার লেভান্তের বিপক্ষে জিততে পারলে আবারও তিন পয়েন্টের ব্যবধানে এককভাবে শীর্ষে ওঠার সুযোগ থাকছে বার্সেলোনার। সূত্র: মার্কা

জ/উ






Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com