২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-09-10T21:35:32+06:00
2026-09-10T21:35:32+06:00
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৫ পিএম 
সংগৃহীত ছবি
২০৩০ সালের ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ মরক্কোর কাসাব্লাঙ্কায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লেকজা। আজ বৃহস্পতিবার স্প্যানিশ বার্তা সংস্থা ইএফইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

তবে বিশ্বকাপের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এখনো ফাইনালের ভেন্যু নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। ফাইনাল আয়োজনের দৌড়ে স্পেন ও মরক্কোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে।

ফাইনাল আয়োজনের জন্য কাসাব্লাঙ্কা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে বেনসলিমান অঞ্চলকে নির্ধারণ করা হয়েছে। সেখানে নির্মাণ করা হচ্ছে বিশাল ‘হাসান দ্বিতীয় স্টেডিয়াম’। প্রায় ১২ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিতব্য এই স্টেডিয়ামে এক লাখ ১৫ হাজার দর্শক ধারণের সক্ষমতা থাকবে।

২০৩০ সালের বিশ্বকাপ হতে যাচ্ছে ভিন্নধর্মী ও ঐতিহাসিক এক আসর। প্রথমবারের মতো তিনটি মহাদেশের ছয়টি দেশে ছড়িয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচ।

বিশ্বকাপের উদ্বোধনী তিনটি ম্যাচ হবে লাতিন আমেরিকার তিন দেশ আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে। এরপর টুর্নামেন্টের মূল পর্বের ম্যাচগুলো যৌথভাবে আয়োজন করবে মরক্কো, পর্তুগাল ও স্পেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com