ইমাম-রিজওয়ানকে সাইবার সংস্থার তলব

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-09-10T19:58:56+06:00
2026-09-10T19:58:56+06:00
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
ইমাম-রিজওয়ানকে সাইবার সংস্থার তলব
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
মোবাইল ফোন থেকে পাওয়া তথ্যের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাকিস্তানের দুই ক্রিকেটার ইমাম-উল-হক ও মোহাম্মদ রিজওয়ানকে তলব করেছে ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার।

সূত্রের তথ্য অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রথমে ইমাম-উল-হক ও রিজওয়ানের মোবাইল ফোন নিজেদের হেফাজতে নেয়। পরে ফোন দুটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এরপর তদন্তের অংশ হিসেবে ইমাম ও রিজওয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠায় এনসিসিআইএ। জানা গেছে, পাকিস্তানের আরও একজন ক্রিকেটারও ওই সংস্থার কাছ থেকে নোটিশ পেয়েছেন।

তবে ঠিক কী কারণে ক্রিকেটারদের মোবাইল ফোন পিসিবি জব্দ বা নিজেদের হেফাজতে নিয়েছিল, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এদিকে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের পর দলে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। সিরিজের প্রথম দুই টেস্টে বড় ব্যবধানে হারের পর দল থেকে সাত ক্রিকেটার ও দুই কোচকে সরিয়ে দেওয়া হয়েছে।

দল থেকে বাদ পড়া সাত ক্রিকেটার হলেন-মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আলী আঘা, আলী উসমান, আমের জামাল, আওয়াইস জাফর ও খুররম শাহজাদ।

জ/উ






Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com